মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বর্ণিল আয়োজনে কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

সালাহউদ্দিন শুভ / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ। সকালের আলো ফুটতেই ধীরে ধীরে কমলগঞ্জ প্রেসক্লাব চত্তর সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে প্রেসক্লাবের লোগোযুক্ত টি শার্ট গায়ে লাগিয়ে প্রেসক্লাব পরিবারের সদস্যরা সকল সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে বনভোজনে উদ্দেশ্য রওয়ানা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌণে ১১ টার দিকে মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে,পরে সেখান থেকে মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

সেখানে সকল সাংবাদিকরা দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।

দিনব্যাপী একে একে কমলগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকরা মধ্যাহ্ণ ভোজে মিলিত হন লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন শান্ত স্নিগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা হীড বাংলাদেশের গেষ্ট হাউসে, এখানে এসে খেলাধূলা ও বিনোদনে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ। দুপুরের খাবার শেষে শুরু হয় আলোচনা সভা।

প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় বনভোজন ও আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল সাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, ওসি (তদন্ত) শামীম আকনজি্ ,উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম, কবি ও লেখক আহমদ সিরাজ, ভানুগাছ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, সাবেক কাউন্সিলর জামাল হোসেন, বিএনপি নেতা শাহিন পারভেজ চৌধুরী, শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে দিনব্যাপী এ আনন্দ অনুষ্টানের ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর