সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বাজার পরিচ্ছন্ন রাখতে ৪১টি ডাস্টবিন বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৪১টি উন্নত মানের ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জানা যায়, আদমপুর বাজারের বিভিন্ন ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও ইউনিয়ন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।

আদমপুর বাজারের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, এই এলাকা আমার আপনাদের। এই বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। ইউনিয়নের ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে দেয়া হয়েছে।

এসময় ইউনিয়ন পরিষদ ও বাজারের সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্না রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন রান, জুয়েল আহমদ, আব্দুল মুহিত প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর