সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে জমি থেকে মাটি উত্তোলন সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ডেস্ক রিপোর্ট / ৫১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি জমি থেকে মাটি উত্তোলন সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কমলগঞ্জ থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এম এ ওয়াহিদ রুলু নামে এক সাংবাদিক।

অভিযোগকারী এম এ ওয়াহিদ রুলু কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের মৃত মো. আব্দুর নূর চৌধুরীর ছেলে। তিনি কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক পদে দায়িত্বরত আছেন। হুমকিদাতা মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের হায়দর মিয়ার ছেলে আবুস সামাদ (৩০)। সে বর্তমানে ই্উনাইটেড আরব আমিরাত ( দুবাই ) অবস্থান করছে। তবে তার ফেইসবুক আইডির নাম আব্দুস সামাদ মাহির-https://www.facebook.com/profile.php?id=100068395219057&sk=friends।

সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্য থেকে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ৬টা ১৫মিনিটের সময় ভিন্ন ভিন্ন সময় অজ্ঞাতনামা কে বা কাহার Abdus Samad Mahi নামে (ফেইসবুক)-আইডি তৈরী করিয়া আমিও আমার সহ্যকর্মীর স্থিরচিত্র পোষ্ট করিয়া আমাকে কটূক্তি করে অশ্লীল ভাষায় লেখালেখি করে সামাজিক যোগাযোগ (ফেইসবুক)-এর মাধ্যমে স্ট্যাটাস প্রদান করে আসছে। যাহার কারণে আমিও আমার সহ্যকর্মীরা সামাজিক ভাবে চলাফেরাতে হেয় প্রতিপন্ন সহ বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হয়ে আসছি। আমি Abdus Samad Mahir নামে (ফেইসবুক) আইডি থেকে পোষ্ট করা স্ট্যাটাস এর স্ক্রীনশর্ট সংগ্রহ করি। বিষয়টি আমি আমার পরিবারের সদস্যগনসহ আমার নিকটাত্মীয় স্বজনদের অবগত করিলে তারা আমাকে থানায় এসে সাধারন ডায়রী করার পরামর্শ দেন।

সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু বলেন, ‘থানায় সাধারণ ডায়রির পর জানতে পারলাম, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দাতা আমার একই উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের হায়দর মিয়ার ছেলে আবুস সামাদ। সে বর্তমানে ই্উনাইটেড আরব আমিরাত ( দুবাই ) অবস্থান করছে।

তিনি আরও বলেন, কিছু দিন পূর্বে অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রিয় করছেন আব্দুস সামাদের বড় ভাই জমসেদ মিয়া। এমন অভিযোগের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি এম সাদিক আল সাফিন এর সাথে আমরা কয়েকজন সংবাদ যাই। সেখানে মাটি ভরাট গাড়ি পাই। কিন্তু গাড়ি রেখে পালিয়ে যায় ড্রাইভার। তখন সহকারী কমিশনার ভূমি গাড়ির যন্ত্রা্ংশ নিয়ে চলে আসেন। এমন একটি সংবাদ আমরা প্রকাশের পর আমাকে আব্দুস সামাদ বিদেশ থেকে আমাকে ফেইসবুকের মাধ্যমে প্রাণ নাশের হুমকি দেয়। সে বিদেশ থেকে এসে আমাকে জবাই করবে। আমি প্রাথমিক ভাবে কমলগঞ্জ থানায় জিডি করি এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ অবস্থায় সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু ও তার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর