মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাইকে হত্যা; আটক-২

নিজস্ব প্রতিবেদক / ৪২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে শ্বশুর বাড়িতে এসে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে জামাই কনাই শব্দকরকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটকরা হলেন-ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। গত সোমবার দিনের বেলা সেখানে কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর