রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

জ্ঞানবাপী মসজিদ চত্বরে পূজার অনুমতি হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

ভারতের উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদের তহখানায় বা চত্বরে পূজা করতে পারবেন হিন্দুরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুসলিমদের আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সোমবার বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ জ্ঞানবাপী মসজিদ চত্বরের দক্ষিণদিকে হিন্দুদের পূজা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

এর আগে, জ্ঞানবাপী মসজিদের সিল করা একটি তহখানায় হিন্দুদের পূজার অনুমতি দিয়েছিল বারানসি জেলা আদালত ।

পুরোহিত সোমনাথ ব্যাসের উত্তরসূরি শৈলেন্দের আবেদনের ভিত্তিতে ওই আদেশ দিয়েছিল আদালত। আবেদনে তিনি জানিয়েছিলেন, তার পূর্বপুরুষরা ১৯৯৩ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানে পূজা করতেন। বংশগত পূজারি হিসাবে, তাকে তেহখানায় আবারও পূজা শুরু করার অনুমতি দেওয়া হয়। আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় মুসলিমরা।

অবশ্য মসজিদ কমিটি তার এই আবেদনকে নাকচ করে বলেছেন, জ্ঞানবাপীর ভূগর্ভে কোনও মূর্তি নেই। তাই সেখানে ১৯৯৩ সাল পর্যন্ত পূজা করার প্রশ্নই আসে না। তারা সুপ্রিম কোর্টে আবেদনের জন্য যান। কিন্তু বারানসি আদালতের আদেশের বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন শুনতে অস্বীকার করে, তাদেরকে হাইকোর্টে যেতে বলে সুপ্রিম কোর্ট।

এরপর ২ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় মসজিদ কমিটি। ১৫ ফেব্রুয়ারি উভয়পক্ষের শুনানি শেষে, আজ সোমবার জ্ঞানবাপী মসজিদ চত্বরে পূজা করার রায় দেয় হাইকোর্ট।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর