শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

প্রীতি’র মৃত্যুর রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

চা বাগানের মেয়ে প্রীতি উড়াং এর রহস্যজনক মৃত্যুর রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন চলাকালে সিলেট ভ্যালীর বাইশটি চা বাগানের চা শ্রমিক, কিশোর-কিশোরীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলেন। চা শ্রমিক সন্তান প্রীতি উড়াংয়ের মৃত্যুরহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী জানানো হয় সর্বমহল থেকে।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী ও ব্রেকিং দ্য সাইলেন্স।এই আয়োজনের সাথে যুক্ত হন সিলেটের অন্যান্য আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজু গোয়ালা-সভাপতি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালী, দেবু বাউরি-সাধারণ সম্পাদক, সিলেট ভ্যালী, জিতেন সবর, পঞ্চায়েত সভাপতি, মালিনীছড়া চা বাগান, মদন গুঞ্জু,পঞ্চায়েত সভাপতি, হিলোয়াছড়া চা বাগান, সবুজ তাঁতী-পঞ্চায়েত সভাপতি, খাদিম চা বাগান, চৈতন্য মোদি- সভাপতি পঞ্চায়েত কমিটি, তাঁরাপুর চা বাগান, সামাচরন গোয়ালা-সভাপতি, আলীবাহার চা বাগান পঞ্চায়েত কমিটি, মিন্টু দাস- সভাপতি দলদলি চা বাগান পঞ্চায়েত কমিটি, সুভাষ-বরজান চা বাগান, রঞ্জু নায়েক কালাগোল চা বাগান, নগেন্দ্র গোয়ালা লালাখাল চা বাগান এবং কোমল চাষা ছরা গাং চা বাগান সিলেট।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী ঢাকাস্থ মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি আটতলা বিল্ডিং থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। চা বাগানের কিশোরীর এই মর্মান্তিক মৃত্যুতে চা বাগানসহ পুরো দেশ দুঃখ প্রকাশ করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর