সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে মস্কোর তৈরি একটি গাড়ি উপহার দিয়েছেন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে।

দু’দেশের মধ্যে পর্যটন থেকে প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে পুতিন কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি উপহার দিয়েছেন।

ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কিম ও পুতিন গত সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছেন। এর পর থেকেই দু’দেশের সম্পর্ক আরো জোরদার হয়। দু’টি দেশই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া একঘরে হয়ে আছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কেসিএনএর খবরে আরও বলা হয়েছে, কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই গাড়ি।

উল্লেখ্য, কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির সংগ্রহ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রপ্তানি নিষেধাজ্ঞা ভেঙে কিম কীভাবে বিলাসবহুল বিদেশি গাড়ি ব্যবহার করেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে পাচার করা।

এদিকে পুতিনের উপহার এই গাড়ির মডেল সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর