শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

বঙ্গবন্ধু টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, আহত ২

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক উল্টে দুজন আহত হয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ডও।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, নগরের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা।

তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে টানেলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেটকার-মাইক্রোবাসসহ পাঁচ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হন


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর