শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

“ধানের শীষের গণসংযোগে উচ্ছ্বাস, ভোটারদের সঙ্গে মাঠে রেজিনা নাসের”

ডেস্ক রিপোর্ট / ৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজার সদর ও রাজনগরে নির্বাচনী প্রচারণা, নাসের রহমানের উন্নয়ন পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরছেন স্ত্রী রেজিনা নাসের। তিনি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে সরাসরি অংশ নিচ্ছেন নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের। আজ (২৯ জানুয়ারি) ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

রেজিনা নাসের ভোটারদের সঙ্গে ঘরে ঘরে দেখা করে নাসের রহমানের উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে মৌলভীবাজারে রাস্তাঘাট সংস্কার, শিক্ষাঙ্গন উন্নয়ন ও সামাজিক পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শুরু হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য মৌলভীবাজারের মানুষকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার শিকার হতে দিতে না। নাসের রহমান নির্বাচিত হলে আমরা সারা জেলার মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য কাজ করব।”

স্থানীয়রা জানান, রেজিনা নাসেরের সরাসরি অংশগ্রহণ উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। ভোটাররা গণসংযোগে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন।
মৌলভীবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী নাসের রহমানের নির্বাচনী প্রচারণায় তাঁর স্ত্রী জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসেরের সহযোগিতা নিয়ে উচ্ছ্বাসিত ও সন্তুষ্ট সাধারণ মানুষেরা ।

তিনি বলেন, “রেজিনা নাসেরের উপস্থিতি আমাদের প্রচারণাকে শক্তিশালী করেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি ধানের শীষ আবারও বিজয়ী হবে এবং মৌলভীবাজারে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।”

স্থানীয় নেতারা জানান, “এলাকায় ভোটাররা খুব উৎসাহিত। রেজিনা নাসেরের উপস্থিতি মানুষকে আরও বেশি সচেতন ও আন্দোলিত করছে। নির্বাচনী দিনে সমর্থন আগের মতোই দৃঢ় থাকবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর