শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বিওয়াইসি আয়োজনে ব্লক, বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ী ইয়ুথ ক্লাব(বিওয়াইসি)’র আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়- এর সহযোগিতায় ব্লক,বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মাধবপুর জোড়ামণ্ডপে দক্ষিণ মণ্ডপে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সমাপ্ত করা হয়। “ব্লক ও বাটিক প্রিন্ট” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার – উপ-পরিচালক ফরহাত নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পূর্ণেন্দু কুমার দত্ত, প্রশিক্ষক মিতু দেব, স্হানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য রামকৃষ্ণ চাটার্জী, অবঃ শিক্ষক বসন্ত কুমার সিংহ, যুব সংগঠক উপেন্দ্র কুমার সিংহ,সংগঠনে উপদেষ্টা সঞ্জয় কুমার সিংহ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

ব্লক,বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ আয়োজন করে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বাঘবাড়ী ইয়ুথ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে এমন প্রশিক্ষণে সহযোগিতা রাখার আশ্বাস প্রদান করেন। বাঘবাড়ী ইয়ুথ ক্লাব সংগঠনে নানামুখী কার্যক্রমে ইতি পূর্বে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনে গৌরব অর্জন করেছে ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর