শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কমলগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সিবাজার ইউনিয়ন আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্রের প্রধান ভিত্তি হলো নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।” তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য স্থানীয় সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস প্রতিটি ভোটারের নিরাপত্তা এবং ভোটকেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নির্বাচনী সহিংসতা রোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা ভোটারদের ভোটদানের সঠিক পদ্ধতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার স্থানীয় পর্যায় থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মুন্সীবাজার ইউনিয়ন আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটারের উপস্থিতিতে এই উঠান বৈঠকটি একটি প্রাণবন্ত সমাবেশে পরিণত হয়। বক্তারা ভোটারদের সচেতন করতে এবং একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর