বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে চার আসনে বিএনপির জয়, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন মৌলভীবাজার-৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল হাজী মুজিব পরিবারের উত্তরসূরিরা ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ মৌলভীবাজারে চা বাগানে যুবকের হাত-পা বাঁ/ধা রক্তা/ক্ত মর/দেহ উ/দ্ধার রাত পোহালেই ভোট: মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে প্রস্তুতি, ২২৩টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কমলগঞ্জে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ মৌলভীবাজারে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া

কুলাউড়ায় মধ্যরাতে ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে সংঘবদ্ধ ডাকাতি: আতঙ্কে এলাকাবাসী :

কুলাউড়া প্রতিনিধি / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিগত ২৭ ডিসেম্বর ২০২৪ গভীর রাতে সংঘটিত ডাকাতি ও হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ৮ থেকে ১০ জন ব্যক্তি নিজেদের ডিবি পরিচয় দিয়ে ব্যবসায়ী জুবায়ের আহমদের বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।

পরিবারের দাবি, এটি কোনো সাধারণ ডাকাতি নয়; বরং কুলাউড়ার বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি লোকমান আহমদের নির্দেশে পরিচালিত একটি পরিকল্পিত হামলা। দীর্ঘদিন ধরে জুবায়ের ও তার চাচা লোকমানের মধ্যে সম্পত্তিগত দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনাটি ঘটেছে বলে তারা অভিযোগ করছেন।

পরিবারের সদস্যরা জানান, হামলাকারীদের মধ্যে শামসুজ্জামান সুজনসহ লোকমানের ঘনিষ্ঠ সহযোগীদের স্পষ্টভাবে চিহ্নিত করা গেছে। এসময় হামলাকারীরা জুবায়েরের বোনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে বাড়ির মহিলাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসায় তারা পালিয়ে যায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, স্থানীয়ভাবে লোকমান ‘অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি হিসেবে পরিচিত। এক প্রতিবেশী বলেন,“এটা ডাকাতি নয়, এটা ছিল পরিকল্পিত আক্রমণ। জুবায়েরকে অনেকদিন ধরে লোকমানের লোকজন হয়রানি করছে।”

এদিকে কানাডায় অবস্থানরত ভুক্তভোগী মির্জা জুবায়ের আহমদ জানিয়েছেন “এই হামলা সরাসরি লোকমানের নির্দেশে হয়েছে। উদ্দেশ্য আমাকে ও আমার পরিবারকে বিপদে ফেলা, আমাকে ভয় দেখানো, আমার পরিবারকে চাপ দেওয়া এবং আমাকে দেশে ফেরাতে বাধ্য করা। আমি নিশ্চিত, দেশে ফিরলে আমার জীবন হুমকির মুখে পড়বে। তিনি আরো অভিযোগ করেন পুলিশ এর সাহায্য চেয়েও তারা কোনো সাহায্য পাননি। ”

কুলাউড়া জুড়ে এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। এ ব্যাপারে জনাব লোকমানকে অনেক বার কল দিলেও তিনি ফোন ধরেননি। সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান ,বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং খবরা খবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর