শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান সমন্বয়কের

অনলাইন ডেস্ক / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এ পোশাকের রং নিয়ে নেটদুনিয়ায় পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

এ আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা এক সাক্ষাৎকারের কিছু অংশ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অনত্যম এ সমন্বয়ক।

ওই ভিডিওতে উমামা বলেন, পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি রঙের পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি চোখের আরাম দেয় (আই সুদিং) কালার।

তিনি আরও বলেন, পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই। যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়ত গোলাপি পোশাক দেওয়া যায়।

উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রং পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর