সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেলেন বাবুল

অনলাইন ডেস্ক / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যা।

ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, জার্মান প্রবাসী বাবুল হোসেন তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে টাকা না পেয়ে স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। সাদিয়া আরলী ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের বড়ভাই ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল ফরিদপুর আদালতে যৌতুক মামলা দায়ের করেছেন।

জানা গেছে, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মো. বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন মোল্যা বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিল। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছি।

নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, যৌতুকের মামলাটি যেহেতু আদালতে করা হয়েছে, আদালত থেকে আসামির বিরুদ্ধে সমন জারি হলে আমরা ব্যবস্থা নেব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর