রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড শেষে পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কল্যাণ সভার মঞ্চে ২০২৪ সালের ডিসেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার ।

কমলগঞ্জ থানা ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়। কুলাউড়া থানার মো. আব্দুল আলীম শ্রেষ্ঠ এসআই এবং কমলগঞ্জ থানার এএসআই মো. হামিদুর রহমান শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন।

এছাড়া সাজিদ আহমেদ মুখলেছ শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট, মোঃ আবু নাইয়ুম শ্রেষ্ঠ ডিবি অফিসার, মো. মলাই মিয়া শ্রেষ্ঠ সিএসআই, নারী এএসআই ফাহিমা খাতুন শ্রেষ্ঠ জিআরও মনোনীত হন। এর পাশাপাশি সন্তোষজনক পারফরম্যান্সের জন্য সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্স এর আরআই, রিজার্ভ অফিসের আরও-১ এবং ডি-স্টোরের ইনচার্জ বিশেষ পুরস্কারে ভূষিত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর