শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেটে আজহারীর মাহফিলে চুরি, ৭৪টি জিডি, দুটি মামলা

অনলাইন ডেস্ক / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

সিলেট নগরের ঐতিহ্যবাহী এমসি কলেজ (মুরারিচাঁদ কলেজ) মাঠে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ও স্বর্ণ খোয়ানোর ঘটনায় থানায় দুটি মামলা এবং ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত নারীসহ ১০ জনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মোবাইল ও স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা ও ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় ছয়জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির অভিযোগে ৬ জনের বিরুদ্ধে একটি এবং স্বর্ণ চুরির অভিযোগে ৪ নারীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।’

সিলেট নগরের এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

শেষদিনে গত শনিবার রাতে সেখানে সমাপণী দিনের বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। মাহফিলে মানুষের ভিড়ের সুযোগে এসব মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ এসব অভিযোগের ভিত্তিতে ৬ জন মোবাইল চোর ও চারজন স্বর্ণ চোর নারীকে আটক করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর