মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে “বনগাঁও ইউনাইটেড ক্লাব” নব গঠিত কমিটির সংবর্ধণা অনুষ্ঠিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে নব গঠিত কমিটির সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের রেনুর দোকানের সামনে “বনগাঁও ইউনাইটেড ক্লাব” এর আয়োজনে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজ সেবক সৈয়দ বখতিয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি।

নব কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজারের পৌর বনিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুতালেব এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এস আই মিঠু, এএসআই আনোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু, সমাজ সেবক আলহাজ্ব সাব্বিরুল হক তালুকদার শামীম, ডা. মনসুর আলী চৌধুরী (মঞ্জু),সাংবাদিক সালাহউদ্দিন শুভ, রাজন আবেদীন রাজু, জাহেদ আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য- “বনগাঁও ইউনাইটেড ক্লাব” এ বাবলু হোসেন চৌধুরীকে সভাপতি ও এডভোকেট জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১৫ বিশিষ্ঠ কার্যকারী কমিটির অনুমোদন দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর