শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

জুড়ীতে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ২৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্থিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবীতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহামান, মাওলানা সায়েম উদ্দীন, স্থানীয় মুরব্বী নুরুল আমিন, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েব সহ অনেকেই।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ বালু মহাল স্থায়ীভাবে বাতিল সহ ড্রেজার মেশিন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বালু মহাল স্থায়ীভাবে বন্ধ না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন এলাকাবাসী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর