রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে পুত্রশোকে মায়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘণ্টা পর পুত্রশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার সকাল ১১টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। নিহত ছেলের নাম মাসুম মিয়া (৫২) এবং মায়ের নাম কছতুরা বানু (৭২)।

জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে মা কছতুরা বানু স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মায়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকালে একসঙ্গে মা ও ছেলের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর