মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার, ডনের স্বীকারোক্তি

ডেস্ক রিপোর্ট / ৩৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের আলোচিত পূর্ণিমা রেলী (১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেটকে সাথে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে দুজন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দূরে চা গাছের ঝোপের মধ্যে লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা (শুকনো রক্ত) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে সাইকেলের প্যাডেল (যার একটি ভাঙ্গা অংশ মৃত দেহের পাশ থেকে পূর্বে জব্দ করা হয়েছে) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সূত্র ধরে গত ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে গলা কেটে ও হাতের কব্জি কেটে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর