শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে ও পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপির ছোট ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন (সাবারী ব্রিকস) এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ‘এই ইটভাটায় কোন দিন লাইসেন্স ছিল? কোন দিনই বা ছিল পরিবেশ বান্ধব অনুমতি? যাই করেছেন ভাইয়ের পাওয়ারে। এক সময় ছিলেন চিফ হুইপ, এবার হয়েছিলেন মন্ত্রী তাদের হাতে হয়নি এমন কোন অবৈধ কাজ তা স্বপনে ও কল্পনা করা যায়নি, এখন ধীরে ধীরে সব বেরিয়ে আসছে আরও আসবে সাধারণ জনগন সামনে।’

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপেক্ষিতে বিভাগীয় কমিশনের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর