মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

কমলগঞ্জে মিডিয়াম বার ক্যাশ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও ইউনাইটেড ক্লাবের আয়োজনে মিডিয়াম বার ক্যাশ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও রেনুর দোকান সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছাব্বিরুল হক শামিমের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহসিন মিয়া (মধু)।

শিক্ষক আব্দুল মোতালিব ও ধারাভাষ্যকার খান মোহাম্মদ হোসাইন এর যৌথ সঞ্চালণায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান জরিফ, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক আহব্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, যুগ্ম আহব্বায়ক মো. শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালাম, আলখাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারিছুর রহমান, সম্পাদক মেশকাত হোসেন শাহিন,বিএনপি নেতা এনামুল হক শামীম, কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক গোলাম রাব্বি, যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

ফাইনাল খেলায় টাইব্রেকারে হায়দর একাদশ বনগাঁও ৩-২ গোলে ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশাকে পরাজিত করে। পরে সমাপনী খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর