মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের লাউয়াছড়ায় আগুন পুড়লো ১ একর জায়গা

সালাউদ্দিন শুভ / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আগুন লেগে প্রায় ১ একর জায়গার ছোট ছোট গাছগাছালি পুড়ে গেছে। বুধবার দুপুর ১টার দিকে লাউয়াছড়া সংলগ্ন হিড বাংলাদেশ এলাকার পিছনের অংশে আগুন লাগে। পরে সেই আগুন হিড বাংলাদেশের একটি টিলার সব পুড়ে যায়, আগুন টিলা ছেড়ে পরে লাউয়াছড়ায় প্রবেশ করে। সেখানে বাঁশ জাতীয় গাছগুলো পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ ও ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সুত্রে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ১ একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।

স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাবে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, বুধবার দুপুর ১ টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রায় ১ একর জায়গা পুড়ে গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর