রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুড়ীতে গর্ভবতী গরু জবাই করায় জরিমানা

নিজস্ক প্রতিবেদক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার জুড়ীতে গর্ভবতী গরু জবাই করে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কামিনীগঞ্জ বাজারে মাংসের মান নির্ধারণ বিধিমালা ২০২১ এর ৮ নং বিধি (পশু জবাই ও মান নির্ধারণ আইন ২০১১) অনুযায়ী উপজেলার বেলাগাও গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে জুলহাস মিয়া(৪৫) কে জরিমানা করা হয়।

জানা যায়, কামিনীগঞ্জ বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ০৭ দিনের বিনাশ্রম দণ্ডে দণ্ডিত করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জুড়ী থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর