বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী

‘আব্দুর রহিম রিপনের সাথে তুর্কি রাষ্ট্রদূতের সাক্ষাৎ’

নিজস্ব প্রতিবেদক / ৭৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ঢাকায় নিযুক্ত তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি: রামিস সেন এর আমন্ত্রনে সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ সাক্ষাত করেছেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রিপন।

তিনি সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক পাড়ার মাদানি এভিনিউতে তুরস্কের দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তুর্কি অ্যাম্বেসির আমন্ত্রণে আব্দুর রহিম রিপন এ বৈঠকে যোগ দেন । বৈঠকে সিলেট ডিভিশনের চারটি চেম্বারের ব্যবসায়ীদের জন্য তুরস্কের ভিসা সহজীকরণ,তুরস্কের সাথে ব্যবসার প্রসার,কৃষি জাত পণ্য বাজারজাত করণ ও দু-দেশের ব্যবসায়িদের মধ্যে শক্তিশালী বন্ধন এবং ভবিষ্যত সহযোগিতা গড়ে তোলার জন্য মান্যবর রাস্ট্রদূতকে অনুরোধ জানান। বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষি জাত পণ্য তুরস্কে রপ্তানির জন্য আরও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সিলেট অঞ্চলের ব্যবসায়িরা উন্মুখ হয়ে আছে।

বৈঠকে উপস্থিত ছিলেন – তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মি: বিলাল বেলিইয়র্ট,তুরষ্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি -পর্যটন মন্ত্রনালয়ের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার পরিচালক সেভকি মারথ বারিশ,বৃটিশ বাংলাদেশ চেম্বারের মিডিয়া এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর