মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

হেলাল আহমদ বাবনিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য সবুর মিয়ার পুত্র। সবুর মিয়া ৭ নম্বর ওয়ার্ডের টানা ৩ বার ইউপি সদস্য ছিলেন। ২০১২ সালের ২ ডিসেম্বর তিনি মারা গেলে হেলাল আহমদ উপনির্বাচনে ও ২০২১ সালের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন।

এক প্রতিক্রিয়ায় হেলাল আহমদ বলেন, আমি ছোটবেলা থেকে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আসছি। খুব কাছ থেকে দেখেছি বাবার জনসেবামূলক কর্মকাণ্ড। আমি দৃঢ় বিশ্বাস করি পরিষদের সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত থাকবো।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর