বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী

২১ দিন পর চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু

সালাহউদ্দিন শুভ / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ভারতীয় ইসকন কর্মী ও সমর্থকদের বিক্ষোভ, প্রতিবাদে গত ২৭ নভেম্বর থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল।টানা ২১ দিন বন্ধ থাকার পর ৭০ মে.টন মাছ রপ্তানির মাধ্যমে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান।

জানা যায়, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর গত ২৭ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানির জন্য আসা ৬ ট্রাক বাংলাদেশ মাছ ত্রিপুরার কৈলাশহরের মনু শুল্ক স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশী ব্যবসায়ীরা দুই দিন ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেও তাদের মাছ রপ্তানি করতে পারেনি। এরপর থেকে ত্রিপুরার মনু শুল্ক স্টেশন এলাকায় অবস্থান নেয় ভারতীয় বিক্ষোভকারীরা। ভারতীয় বিক্ষোভকারীরা গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশেরও উদ্যোগ নিলে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ও পুলিশের বাঁধায় তারা বাংলা দেশে প্রবেশ করতে পারেনি।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার আমদানি রপ্তানিকারক বাংলাদেশ ও ভারতীয় দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার জারা এন্টারপ্রাইজ এর ৯টি ট্রাকে ৬৭ মে.টন বিভিন্ন জাতের বাংলাদেশী মাছ ও সুমন খান নাম এক ব্যবসায়ীর আরো এক ট্রাকে ৩ মে.টন বাংলাদেশী মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি রপ্তানিকারক জসিম উদ্দিন বলেন, ‘টানা ২১ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। বন্ধ থাকাবস্থায় ত্রিপুরার ব্যবসায়ীদের সাথে আলোচনার পর মঙ্গলবার দুপুরে ৯টি ট্রাকে ত্রিপুরায় ৬৭ ম.টন বাংলাদেশী মাছ রপ্তানি করা হয়েছে। সুমন খান নামে আরও এক ব্যবসায়ীর ৩ মে.টন মাছ রপ্তানি হয়েছে।

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান এ প্রতিনিধিকে বলেন, ‘ভারতীয় এলকায় ভারতীয় বিক্ষোভকারীদের এ অবস্থানের কারনে গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশী মাছ ভারতীয় শুল্ক স্টেশনে যেতে পারেনি। দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে সিদ্ধান্তক্রমে ২১দিন পর মঙ্গলবার থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর