শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান আজাদ গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কর্মধা ইউনিয়ন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় বিকেলে এ অভিযান পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম। তাকে সহায়তা করেন এসআই সাদেক ও এএসআই আসিফ করিম।

আব্দুল আলীম বলেন, আজাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে কর্মধা বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল আলীম আরও বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর