শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কমলগঞ্জে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) সকাল১০টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুমি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, খাদ্য পরিদর্শক আশীষ কুমার রায়, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল,এস,ডি) ইসমাম ইবনে খতীব, মিল মালিক কানু চন্দ্র দেব প্রমুখ।

চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীন আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা দরে ১০৬০ মেট্টিক টন ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৭ টাকা ও আতব চাল ৪৬ টাকা দরে ১৪৭৭ মেট্টিক টন ক্রয় করা হবে। এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট  ১০৬০ মেট্রিক টন ধান ও ১৪৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর