শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কমলগঞ্জে গুড নেইবারস কর্তৃক বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য হাঁস ও ছাগল বিতরণ

ডেস্ক নিউজ / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে কমলগঞ্জ উপজেলার আদমপুরে বন্যা পরবর্তী পূণর্বাসনের জন্য ২০৮ পরিবারের মাঝে ৫টি করে হাঁস ও ৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে ৫০টি ব্ল্যক ব্যাঙ্গল ছাগল বিতরণ করেন। 

রোববার (১ ডিসেম্বর) দুপুরে গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র আদমপুরস্থ অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব হাঁস ও ছাগল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রমা পদ দে, ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, ইউপি সদস্য রওশন আলী, প্রকল্প ব্যবস্থাপক মি. বিপুল রেমাসহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যায় কমলগঞ্জ উপজেলায় অনেক ক্ষতিগ্রস্থ হয়। তারই পূণর্বাসনের জন্য আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এই উদ্যোগ গ্রহণ করে তাদের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাড়ানোর জন্য।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর