শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না

অনলাইন ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‌এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাব। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে।’

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর