শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪

সিলেটের ফেঞ্চুগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেঞ্চুগঞ্জের মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কে ট্রেনের কয়েকজন যাত্রী পাশের খালে লাফ দেন। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখার সময়ও লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনটির যাত্রীরা।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, পাহাড়িকার দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর