শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে তিন ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি, ভারী বর্ষণ, বজ্রপাতে সতর্কতা

অনলাইন ডেস্ক / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সিলেটে বজ্রসহ টানা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে। এছাড়া সিলেটের আকাশে বজ্রপাতের শঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকারও আহবান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সিলেটে ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ থেকে আগামী ঢানা তিনদিন সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরমধ্যেই বজ্রপাত নিয়ে সর্তক করেছে সিলেট আবহাওয়া অফিস। বজ্রমেঘের সৃষ্টির কারণে সিলেটজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।

এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জির (৯টা থেকে ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমান ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর