মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

শুরু থেকেই পাওয়া যাবে তাসকিনকে

অনলাইন ডেস্ক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪

বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সেই চোটের কারণে শঙ্কা তৈরি হয়েছিল তাসকিনের বিশ্বকাপ দলে থাকা নিয়েই। তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই দল ঘোষণা করা হয়।

দলে রাখলেও তাসকিন ঠিক কবে মাঠে নামতে পারবেন সেই নিশ্চয়তা ছিল না। তবে এবার সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে। প্রত্যাশিত সময় অনুযায়ী নিজের ২৪ দিনের মধ্যে রিহ্যাব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেসার। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাধা নেই তার।

বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল। যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর