শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ উদযাপন

ডেস্ক নিউজ : প্রতিদিনের মৌলভীবাজার / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪

দেশব্যাপী আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ উদযাপন
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪। দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করে থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

  • রবিবার (৫ মে) সকালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে প্রথমে কেক কেটে দিনটি শুরু করেন। এর পর এক বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীতে সরকারি ও বেসরকারি মিডওয়াইফারি শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক মিডওয়াইফারি শিক্ষার্থী ও মিডওয়াইফগণ অংশগ্রহণ করেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসি এর নেতৃত্বে র‍্যালীটি ঢাকা নার্সিং কলেজ হতে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।

র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ইউএনএফপিএ এর প্রতিনিধিবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ।

  • আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় “Midwives: A Vital Climate Solution যার ‍‍`ভাবানুবাদ করা হয়েছে “মিডওয়াইফ: জলবায়ু সংকটে অপরিহার্য জনশক্তি”। বর্তমানে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। উষ্ণায়ন, তাপদাহ ও প্রাকৃতিক দুর্যোগ নারী ও শিশু স্বাস্থ্যর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। মিডওয়াইফগণ জলবায়ু পরিবর্তনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে খাপ খাওয়ানো, সামগ্রিক কার্বন নিঃসরণ কমানো এবং নিরাপদ ও বিজ্ঞান সম্মত সেবা প্রদানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্যখাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষেত্রে বিশ্বব্যাপী মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সামগ্রিক বিবেচনায় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) প্রতিপাদ্যের এ বিষয়টি নির্ধারণ করেছে।

এছাড়াও দেশের সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নানা আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর