সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

গাজীপুরে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪

গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর স্টেশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মতো আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে।’

এদিকে দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনো ট্রেন চলছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

তিনি বলেন, ‘এখন ওই রুটে ট্রেন নেই। আর শুধু জয়দেবপুরে কোনো ট্রেন যাবে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর