মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের

অনলাইন ডেস্ক / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ক্যাচ মিসের পর ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে হার দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হেরেছে টাইগ্রেসরা। খবর বাসসের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। বল হাতে দ্বিতীয় ওভারেই সাফল্য পেতে পারত বাংলাদেশ। স্পিনার সুলতানা খাতুনের বলে কভারে ভারতের ওপেনার স্মৃতি মান্দানার সহজ ক্যাচ ফেলেন ফারিহা ইসলাম। ১ রানে জীবন পেয়ে অবশ্য ৯ রানে আউট হন স্মৃতি।

এরপর ষষ্ঠ ওভারে পেসার মারুফা আক্তারের বলে লং অনে ব্যক্তিগত ২৩ রানে শেফালি বর্মার ক্যাচ ফেলেন সুলতানা। স্মৃতির মত জীবন পেয়ে বেশি দূর যেতে পারেননি শেফালিও। ৩১ রানে আউট হন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারে সস্তিকা ভাটিয়ার ৩৬, অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৩০ ও রিচা ঘোষের ২৩ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারত। বাংলাদেশের রাবেয়া খান ৩টি, মারুফা ২টি, ফারিহা-ফাহিমা ১টি করে উইকেট নেন।

জবাবে ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আর কোন ব্যাটারই লড়াই করতে না পারলে ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রানে শেষ হয় বাংলাদেশ ইনিংস।

এক প্রান্ত আগলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৫১ রান করেন জ্যোতি। এছাড়া দলের পক্ষে আর মাত্র দুজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। মুরশিদা খাতুন ১৩ ও স্বর্ণা আকতার ১১ রান করেন। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের রেনুকা সিং।

৩০ এপ্রিল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর