শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বাংলাদেশ থেকেই দেখা যাবে এই ধূমকেতু

অনলাইন ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ থেকে দেখা যাবে ধূমকেতু ১২পি/পনস-ব্রুকস। প্রায় ৭১ বছর পর সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করায় আগামী ২১ এপ্রিল বাংলাদেশ থেকে সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টার ভেতর দেখা যাবে ধূমকেতুটি। তবে আকাশে মেঘ থাকলে এটি দেখার সম্ভাবনা কমে যাবে।

ধূমকেতু দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের।

বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। যা উন্মুক্ত রাখা হয়েছে আগ্রহী সবার জন্য।

ধূমকেতুটি আগামী ২১ এপ্রিল সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক আকাশে অবস্থান করবে। ওই দিন সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীর পদ্মাপাড়ের টি-বাঁধে ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগ্রহী সবার জন্য ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত থাকবে। এর পাশাপাশি বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখার আয়োজনও থাকবে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটিকে নাম দিয়েছেন ১২পি/পনস-ব্রুকস বা ‘ডেভিল কমেট’ যার অর্থ ‘শিংওয়ালা ধূমকেতু’। কারণ, সূর্যের কাছাকাছি ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর