শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

রাজধানীতে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান ভবন সিলগালার নির্দেশ

অনলাইন ডেস্ক / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন এলাকার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন আগামী ৭ দিনের মধ্যে খালি করে সিলগালার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রাজউক ইতোমধ্যে রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে কাজ করেছে। সেগুলোর মধ্যেই উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণ বলে জানা যায়। মূলত রাজউকের সুপারিশের পরিপ্রেক্ষিতে বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করে মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থার ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবন ভেঙে ফেলার সুপারিশ করা হয়। এ তালিকার মধ্যে মাউশির আওতাধীন ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

‘অধিক ঝুঁকিপূর্ণ’ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো- দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তেজগাঁও মডেল উচ্চবিদ্যালয়, আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, বাড্ডার আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজসহ আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর