মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

বড়লেখায় শহীদদের প্রতি নিসচা’র বিনম্র শ্রদ্ধাঞ্জলি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আজ ভোর ৫-৪৫ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিসচা নেতৃবৃন্দরা।

এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, শুভাকাঙ্ক্ষী জাকির হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে প্রতিবারের মতো এবারো নিসচা বড়লেখা উপজেলা শাখা ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বাংলাদেশের সবকটি জাতীয় দিবস নিসচা শ্রদ্ধার সাথে পালন করে আসছে। জাতীয় দিবস ছাড়াও বিভিন্ন দিবসে নিসচা ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।

নিসচা নেতৃবৃন্দ বলেন, সামাজিক সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো প্রথমেই আমাদের ইতিহাস, ঐতিহ্যকে লালন করা, নতুন প্রজন্মর সামনে শেকড়কে তুলে ধরা। আমরা মনে করি সামাজিক সংগঠন হোক জনস্বার্থে দেশের কল্যাণের জন্য কোন ব্যক্তি স্বার্থের জন্য নয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর