শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের আয়োজনে মাংস বিতরণ

বড়লেখা প্রতিনিধিঃ / ৭৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মরহুম ছয়েফ উদ্দিন ট্রাস্ট-ফান্ড এর পক্ষ থেকে কানাডা প্রবাসী সাব্বির আহমদের সার্বিক সহযোগিতায় মুরগ এর মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার কয়েকটি অসহায়, দরিদ্র, নিম্নআয়ের ২৫ টি পরিবারের মাঝে ৫৪ কেজি মুরগীর মাংস পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে রামাদ্বান মাসের ২য় মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মরহুম ছয়েফ উদ্দিন ট্রাস্ট ফান্ড এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, রক্তদান সম্পাদক সাইফুর রহমান, সহ-প্রচার সম্পাদক আবু তাহেরসহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র রামাদ্বান মাস জুড়ে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র মানবিক কাজ অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর