বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শ্রীমঙ্গলে ইফতার সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি / ৭১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল৷ বুধবার (২০ মার্চ) বিকেলে শহরের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷ এসময় নিম্ন আয়ের প্রায় অর্ধশতাধিক মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷

ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গলের সম্পাদক ইন্দিরা আচার্যের সঞ্চালনায় ও সভাপতি ডাক্তার পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রিতা দত্ত,আরতী বালা পাল,শেফালী বোনার্জি,দিল আফরোজ রুহেন,সুকন্যা দে,বৃষ্টি খান,সানজিদা আক্তার,তানিয়া রায়,রুখশানা খানম,ডা: অজন্তা দেবী,ডা: রুকসানা ওয়াহীদ,সোমা দেব চৌধুরী, রুবানা হোলী প্রমুখ৷

সংগঠনের সভাপতি ডাক্তার পুষ্পিতা খাস্তগীর জানান, প্রতি বছর রোজার মাসে নিম্ন আয়ের রোজাদার মানুষদের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যায় ইনার হুইল ক্লাব। এই বছর তার ই নিমিত্তে আজ একত্র হয়েছিলাম প্রায় ৫০ জন মানুষের হাতে অন্তত কিছুদিনের জন্য গ্রোসারি সামগ্রী তুলে দেয়ার জন্য।

এই ছোট্ট উপজেলা শহরে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা কয়েক জন নারী কারো অনুদান ছাড়াই সম্পুর্ণ নিজেদের অর্থায়নে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে কিছু করার চেষ্টা করছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর