সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

মৌলভীবাজারে সাংবাদিকের নি:শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্কয়ার গ্রুপের লীজকৃত শাহবাজ পুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্বে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মশাহিদ আহমদ এর নি: শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ ) বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদের সভাপতিত্বে সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন দেব, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন মৌলভীবাজার শাখার সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক একে অলক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম, ভুমি অধিকার পরিষদ বোবারথল এর সভাপতি নিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় সাহা, মনজু বিজয় চৌধুরী, বিকাশ দাশ, আব্দুল মুকিত ইমরাজ, রিপন আহমদ, এমদাদুল হক সুমন, জাহেদুল হক পাপ্পু, খালেদ আহমদ সামির,কিবরিয়া আহমদ, সমরুজ খান, লুৎফুর রহমান, পারভেজ মিয়া, মুকিত মিয়া, কারা নির্যাতিত সাংবাদিক মশাহিদ আহমদ এর ভাই মাওলানা আফরোজ আহমদ, জাহিদ আহমদ এবং মেয়ে মাফরুজা সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার নামে করা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। তা না হলে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যাবে। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লেখার সুযোগ থাকবে না।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর