বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু, ৩ ঘন্টা ধরে সড়ক অবরোধ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃর্ধা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিট এ রিপোর্ট লিখা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা।

চা ছাত্র যুবক পরিষদ কানিহাটি চা বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছেন। বিকাল ৫ টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, ‘নিহত ও রাস্তা অবরোধের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে আছে। রাস্তা অবরোধ করে চা শ্রমিক এখন কিছু দাবী তুলছে। তাদের দাবী কি সেটা জানার পর বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তিনি আরও বলেন গাড়ি চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর