রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন

কেন তৃণমূল ছাড়ছেন সায়ন্তিকা

বিনোদন অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থিতালিকায় নিজের নাম না থাকায় তৃণমূলের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন অভিনেত্রী-নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

রোববার তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে আনন্দবাজারসহ একাধিক গণমাধ্যম তথ্য দিয়েছে।

এদিন সবাইকে চমক দিয়ে ব্রিগেড থেকে লোকসভা ভোটের ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তাতে নাম নেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা।

বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা। রোববার ব্রিগেডের মঞ্চে যখন প্রবেশ করেন, তখন বেশ চনমনেই দেখাচ্ছিল তাকে।

মঞ্চে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানান, অভিষেক প্রার্থিতালিকা ঘোষণা করতেই দেখা যায়, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে। এর পরই হতাশায় মুখ ঢেকে যায় সায়ন্তিকার।

প্রার্থীদের নাম ঘোষণা করার পর র‌্যাম্পওয়াক সেরে জাতীয় সঙ্গীত গেয়ে এ দিনের সভা শেষ করা হয়। কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার জন্য অপেক্ষা করেননি তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তার আগেই ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান সায়ন্তিকা।

ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট না পেয়ে অর্জুন সিংহও হতাশ, ক্ষুব্ধ। প্রকাশ্যেই তা জানিয়েছেন অর্জুন। কিন্তু তিনি জাতীয় সঙ্গীত শেষ না-হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়েননি।

২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান তিনি। তবে ভোটে হারলেও অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয় তাকে।

তৃণমূল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন বলে নিশ্চিত ছিলেন সায়ন্তিকা। কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাকে। তার পরই এই পদক্ষেপ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর