মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

সিলেটের জৈন্তাপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌঁনে ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি উল্টে যায় আর দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাফলং অভিমুখে যাওয়া পিকনিকের বাস ও সিলেট অভিমুখে আসা পাথরবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পরশ নামে এক শিশুর মৃত্যু হয়। সে শেরপুর উপজেলা সদরের গৌরীপুরের রাসেলের ছেলে। পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল সিলেটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জাফলংগামী পিকনিকের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর