রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

শ্রীমঙলে সাংবাদিক লিটনের মা সন্ধ্যা ভট্টাচার্যের মৃত্যু

এস কে দাস সুমন নিজস্ব প্রতিবেদক / ৫৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজার শ্রীমঙ্গলে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটনের মা সন্ধ্যা ভট্টাচার্যের (৭২) মৃত্যু,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ অন্যন্যে নেতৃবৃন্দের শোক প্রকাশ

বুধবার (৬ মার্চ ২০২৪ দুপুর দেড়টায় শ্রীমঙ্গলের জয়নগর আবাসিক এলাকার নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে শ্রীমঙ্গল পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

দীপংকর ভট্টাচার্য লিটনের মমতাময়ী মা সন্ধ্যা ভট্টাচার্যের মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদসহ, কার্যকরী কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী এবং নূর মোহাম্মদ সাগর, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক হৃদয় দাশ শুভ, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শাহীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক নেতা প্রীতম দাশ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর