শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

২শ’তম রোডশো: কুলাউড়ায় সাদরুলের প্রশংসায় সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খানের ২শ’তম রোডশো সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার, লোহাইউনি চা বাগান, মিশন রোড, শ্রীপুর বাজার ও মাদ্রাসা বাজার এলাকায় ৫২’র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে তার করা ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ২শ’তম এ রোডশো সম্পন্ন হয়।

ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্যোক্তা সাদরুল আহমেদ খান জানান, ২০২১ সাল থেকে বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন চিত্র ভিডিও আকারে তৈরি করে উপজেলার সকল হাটবাজারে ও গ্রাম অঞ্চলে প্রচার করে আসছি। হাটবাজারের রাস্তার মোড়ে বা উঠানে যেখানেই জনসমাগম হতো সেখানেই এই প্রদর্শনী অনুষ্ঠিত হতো।

তিনি জানান, উদ্যোগটি গ্রহণের পর থেকে শেখ কামালের সামরিক জীবন, শেখ হাসিনার উন্নয়ন, আওয়ামী লীগের ইশতেহার, ৭ মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও বঙ্গবন্ধু, মডেল মসজিদ, আশ্রয়ণ প্রকল্প, বাজেট ভাবনা, জাতীয় সংসদের স্থাপত্য, পদ্মা সেতুর সম্ভাবনা, কক্সবাজারের উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু টানেল ও শেখ মুজিব ঢাকা ম্যারাথনসহ অসংখ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আরও ভিডিও তৈরি করা হচ্ছে। আগামীতে তা প্রদর্শন করা হবে।

সাদরুলের এ উদ্যোগের প্রশংসা করে শফিক মিয়া, সুলতানা বেগম, খায়রুন আক্তারসহ কয়েকজন নারীপুরুষ বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে সরকারের উন্নয়ন সম্পর্কে আমরা অনেক ধারণা পেয়েছি। এ রকম ভিডিও চিত্র আগে কখনও দেখিনি। ভবিষ্যতে এ ধরনের ভিডিও চিত্র প্রদর্শনী অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।
তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডা. নারায়ণ চন্দ্র দাস।

তিনি বলেন, সাদরুলের এ আয়োজনে শুরু থেকেই তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন বলেন, সাদরুল আমার পার্শ্ববর্তী বরমচাল ইউনিয়নের বাসিন্দা। উনার চিন্তাভাবনা সবসময়ই ব্যতিক্রম।

কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী বলেন, সাদরুল জাতীয় সংসদে দীর্ঘদিন কাজ করেছেন। কুলাউড়ার বাসিন্দা হলেও তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন। সাদরুলের ব্যতিক্রমী এ উদ্যোগ শুরুর পর থেকেই সাধারণ মানুষ তা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর দেওয়া ডিজিটাল বাংলাদেশের সুফল কাজে লাগাচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য সাদরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন তৃণমূল মানুষগণই আওয়ামী লীগের প্রাণ। তাই প্রান্তিক মানুষের কাছে সালাম পৌঁছে দোয়া কামনার এই মাধ্যমকে আমি বেছে নিয়েছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর