শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে আদালতে আসার পথে প্রতিপক্ষের আঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামের এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

জুনেদুল ইসলাম বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। এই ঘটনায় তার ভাই জাহেদুল ইসলাম (৩৩) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

জানা যায়, বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে জুনেদুল ইসলাম তার ভাই তার ভাই জাহেদুল ইসলামকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাযোগে সিলেট নগরীতে আদালতে একটি মামলার হাজিরা দিতে আসছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাদের গাড়িটি আটকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় চালায়। হামলায় হামলায় জুনেদুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় তার ভাই আহত হয়েছেন।

এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানাপুলিশ।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন- দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। একটি মামলার হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এতে একজন মারা গেছেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর