রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা: প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড পরিকল্পিত কিছু না। এটি দুর্ঘটনা। এতে দুইপক্ষেরই দোষ থাকে। মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারিক আহমেদ সিদ্দিক বলেন, মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে এখনও। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা কারও সঙ্গে আগ্রাসনে যাব না। তবে যেকোনও সমস্যা মোকাবিলায় প্রস্তুত আছে সেনাবাহিনী।

সম্প্রতি দেশে বারবার আগুন লাগার ঘটনা পরিকল্পিত কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিকল্পিত কি না, তা উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ করে পরপর আগুন লাগার ঘটনা কারও গাফিলতির কারণে হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবে সাম্প্রতিক বেইলি রোডসহ চট্টগ্রামের চিনির গুদামে আগুন লাগার ঘটনায় অর্থনীতির উপর আঘাত আসতে পারে। বিনিয়োগের উপর আঘাত আসতে পারে। তবে এখন অর্থনৈতিক পরিস্থিতি ভালোর দিকে। সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর